শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:৪৩ পিএম
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটি প্রথমে খুব কম বেডের ছিলো, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা হাসপাতালটি‌কে ২৫০ শয্যায় উন্নীত করেছেন। পরবর্তীতে তিনি আমাদেরকে নতুন একটি মেডিকেল কলেজ উপহার দিয়েছেন।

১৬ ন‌ভেম্বর মঙ্গলবার দুপু‌রে হাসপতালের বি‌ভিন্ন কার্যক্রম প‌রিদর্শণ শেষে ব‌্যাস্থাপনা কমি‌টির সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা ব‌লেন।

শিক্ষামন্ত্রী হাসপাতা‌লের অবব‌্যবস্থাপনা বিষ‌য়ে ক্ষো‌ভের সা‌থে ব‌লেন, আপনারা সবাই ঠিকভা‌বে কাজ কর‌বেন, তা না হ‌লে আপনা‌কে বদ‌লি হ‌তেই হ‌বে। কোথাও অব‌্যাবস্থাপনা হ‌লে আ‌মি ব্যবস্থা গ্রহণ কর‌বো। আপনারা অ‌নে‌কেই আ‌ছেন যারা তার দা‌য়িত্ব ঠিকভা‌বে পালন করেন না। ‌জনবল সংকট র‌য়ে‌ছে, তা আমি মন্ত্রীম‌হোদ‌য়ের সাথে কথা ব‌লে‌ছি। কিছু ডাক্তা‌রের কার‌নে গাই‌নি কনসাল‌টে‌ন্টে থাক‌তে চায় না, তা কিন্তু নয়, তা‌দের চাঁদপুরে থাক‌তে দেওয়া হয় না। অ‌নেকে হাসপতা‌লে ব‌সে প্রাই‌ভেট প্রেক‌টিস ক‌রেন। হাসপতা‌লে সময় কম‌দি‌য়ে বাই‌রে রোগী দেখ‌তে চ‌লে যান। এসকল কাজ বন্ধ কর‌তে হ‌বে।

মন্ত্রী আ‌রো ব‌লেন, পরিপূর্ণভাবে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হলে একটি বড় পরিসরে সুন্দর হাসপাতাল পরিষেবা জনগণ পাবে। পর্যায়ক্রমে হাসপাতালের সেবার পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে করে আশপাশের জেলার রোগীরা এখানে এসে সেবা নিতে পারেন।

Model Hospital

সভায় আ‌রো বক্তব‌্য রা‌খেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ, পু‌লিশ সুপার মোঃ মিলন মাহমুদ পি‌পিএম বার,  চাঁদপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যক্ষ ডাঃ জামাল সা‌লেহ উ‌দ্দিন, তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপতি ইকবাল হো‌সেন পাটওয়ারী, সা‌বেক সভাপ‌তি কাজী শাহাদাত, সা‌বেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, আরএমও ডাঃ সুজাউ‌দৌল্লা রু‌বেল, ডা. সা‌লে‌হে আহ‌মেদ ও  অ‌্যাড‌. সাউফুউদ্দিন বাবু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital