বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হামলাকারীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

ফরিদগঞ্জে হাসপাতালে রোগীর উপর হামলা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০:০২ পিএম
ফরিদগঞ্জে হাসপাতালে রোগীর উপর হামলা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর উপর হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় হামলাকারী রাকিবুল ইসলাম(২১)কে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তৃপক্ষ।

জানা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়া বেপারী বাড়ির শাহআলম (৬৫)’র সাথে তার ভাই আবদুর রব’র সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে রোববার (২৩ জুন) রাতে আবদুর রব ও তার ছেলে কাউসার আহমেদ ও রাকিবুল ইসলাম মিলে শাহআলমকে বেধড়ক মারধর করে।

Model Hospital

পরে স্থানীয়দের সহায়তায় হামলার শিকার শাহআলম ওইদিন রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

এদিকে সোমবার (২৪ জুন) বিকালে  আবদুর রবের ছেলে রাকিবুল ইসলাম লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে শাহআলমের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় হামলাকারী  রাকিবুল ইসলামকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল সোমবার সন্ধ্যায় মুঠো ফোনে জানান, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর বহিরাগতরা হামলা করে। উপস্থিত হাসপাতালের কর্মকর্তারা রোগীর নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে রাকিবুল ইসলাম নামে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল ইসলাম নামে একজনকে আমাদের হাতে সোপর্দ করে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।