শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সীড এসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৪:৪২ পিএম
বাংলাদেশ সীড এসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটি অনুমোদন

স্টাফ রির্পোটার: বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)-এর সংঘবিধির ধারা ১৪এর 'এফ' অনুযায়ী ও জেলা কমিটি গঠন গাইডলাইন অনুসরণ পূর্বক কার্যনির্বাহী কমিটির ৫ম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত ভাবে বিএসএ-এর "চাঁদপুর জেলা কমিটি" অনুমোদন দেয়া হয়ছে।

গত ২০জুন বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এইচ এম হুমায়ুন কবির এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সীড এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটিতে চাঁদপুর শহরের মেসার্স নিউ সীড কোম্পানী'র মালিক মিজানুর রহমানকে সভাপতি ও মেসার্স ভাই ভাই পোল্ট্রি এন্ড ফিস ফিড সাচার বাজার,কচুয়া'র মালিক মো:কামরুজ্জামান বাবলুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সীড এসোসিয়েশন অন্যান্য সদস্যগণ হলো-মেসার্স মাহবুব সীড স্টোর, বাবুরহাট, চাঁদপুর এর মালিক মাহবুব খান সোহেলকে সহ-সভাপতি, চাঁদপুর বীজ ঘর এর মালিক ফরহাদ হোসেনককে কোষাধ্যক্ষ, মেসার্স সাহা ট্রেডার্স রুপসা বাজার, ফরিদগঞ্জ এর মালিক গৌত নিতাই সাহা (টিটু) কে সদস্য, মেসার্স একরাম ব্রাদার্স ঠাকুরপাড়া বাজার,শাহরাস্তি এর মালিক মো: একরামুল হক পাটোয়ারীকে সদস্য, মেসার্স সরকার এন্টারপ্রাইজ পুরাতর লন্সঘাট,মতলব দক্ষিন এর মালিক আব্বাস সরকারকে সদস্য পদে নিবার্চিত করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital