চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে
সাংবাদিক নাজমুস শাহাদাত তালুকদারের শোক সভা অনুষ্ঠিত
প্রবীণ সাংবাদিক নাজমুস শাহাদাত তালুকদার এর মৃত্যুতে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল ১৩ জুলাই শনিবার বিকাল সাড়ে পাঁচটায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিমের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ খান, সদস্য মোঃ গিয়াস উদ্দিন রানা, মোঃ মনির হোসেন, মোঃ জাবেদ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মরহুম নাজমুস শাহাদাত তালুকদার এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহমান।









