শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে উজ্জ্বল মিয়াজী হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ৩:১৩ পিএম
মতলব উত্তরে উজ্জ্বল মিয়াজী হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

মতলব উত্তর ব্যুরো : ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী কবির খালাসী, জজ মিয়া খালাসী ও নাহিদ খালাসীসহ সকল আসামির বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।

শনিবার (২৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এনায়েতনগর সাহেব বাজার যায়। বিক্ষোভ মিছিলে সকল আসামির বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে নিহত উজ্জল মিয়াজীর স্বজন সোহান বলেন, গত ৪ মে (বৃহস্পতিবার) রাতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শ্বশুরবাড়ি এলাকা চাঁদপুরের মতলব উত্তরে যান ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি। ওই রাতে মতলব উপজেলার ষাটমল পর্যটন কেন্দ্রে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ এসে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় নৌ ডাকাত কবির খালাশি। ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজির সাথে থাকা লোকজন পালিয়ে গেলে উজ্জলের পায়ে গুলি করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, তুষার খালাসী ও বাবলা ডাকাতসহ আরও ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পরদিন উজ্জল মিয়াজীর বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী বাদী হয়ে চাঁদপুরের মতলব উত্তর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

Model Hospital

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, কবির খালাসী চক্র এলাকার নৌ ডাকাত হিসেবে পরিচিত। তারা খুন-খারাবি, দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। এই চক্র উজ্জল মিয়াজীকে ডাকাত বলে অপপ্রচার করেছে। অথচ আমার উজ্জল মিয়াজী ঢাকার যমুনা ফিউচার পার্কে মোবাইলের ব্যবসা করত।

বিক্ষোভ মিছিলে সোহান, বিজয়, কামাল, মুরাদ চৌধুরী, নাছির, মেহেদী হাসান, ডোনেল, রাব্বানী, সাইফুল ইসলাম, পারভেজ, ফাঈম, নিহত উজ্জ্বল মিয়াজীর বন্ধু ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital