বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শুদ্ধাচার কৌশল-কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভা 

দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার একটি অতীব জরুরি বিষয় : জেলা প্রশাসক কামরুল হাসান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৮:৫২ পিএম
দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার একটি অতীব জরুরি বিষয় : জেলা প্রশাসক কামরুল হাসান
মতলব উত্তরে শুদ্ধাচার কৌশল-কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার একটি অতীব জরুরি বিষয়।
শুদ্ধাচারের মাধ্যমে জীবন সুন্দর হয় এবং কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। শুদ্ধাচার মানসিক প্রশান্তির জন্যও বিরাট অবদান রাখে।
তিনি আরো বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল ও কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে শুদ্ধাচারের কোন বিকল্প নেই। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নাগরিক সেবা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে শুদ্ধাচার কৌশল প্রণয়ণ এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বছর মূল্যায়ন কার্যক্রমও অব্যাহত আছে। এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে চায় সরকার। সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক। আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, উপজেরা প্রকৌশলী মো. মনির হোসেন খান, ইউপি চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান।
সভায় মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, প্রকল্প বাস্বতবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, মোহনপুর নৌ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান’সহ জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।