সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চাঁসকে বিসিএস (সাধারণ শিক্ষা) ইউনিটের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১:৫৯ এম
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চাঁসকে বিসিএস (সাধারণ শিক্ষা) ইউনিটের নিন্দা ও প্রতিবাদ

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ৩০ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টায় কনফারেন্স কক্ষে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি, চাঁদপুর সরকারি কলেজ ইউনিট গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি, চাঁদপুর সরকারি কলেজ ইউনিট এক প্রতিবাদ সভার আয়োজন করে। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

সভায় সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকবৃন্দের উপর নির্যাতন, হত্যা, অত্যাচার এবং লাঞ্ছনার বিষয়ে অনেক শিক্ষক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। গত ০৮ জুন গফরগাঁও সরকারি কলেজে ছাত্র নামধারী কতিপয় দুষ্কৃতিকারী কলেজ অধ্যক্ষ এবং শিক্ষকদের উপর হামালা চালায়। এরপর ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সকলের সামনে লাঞ্ছিত করে। এরপর ২৫ জুন সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

Model Hospital

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, এ ঘটনাগুলো আমাদেরকে ব্যথিত ও মর্মাহত করে। আমরা মনে করি, রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে ব্যাহত করার উদ্দেশ্যে শান্তি প্রিয় জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার অংশ হিসেবে এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার অভাবে এ ঘটনাগুলো ঘটেছে। এ থেকে উত্তরণের জন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।

আমাদের আগামী প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তা ধারায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে হবে। আমরা চাঁদপুর সরকারি কলেজ পরিবার এই সকল ঘটনায় ব্যাথিত ও বিচলিত। এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাগুলোর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্ম-সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, অর্থসচিব ও ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।