সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের দুই মেধাবী শিক্ষার্থী বুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ২:১৫ পিএম
চাঁদপুর সরকারি কলেজের দুই মেধাবী শিক্ষার্থী বুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ক্যাম্পাস রিপোর্ট : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান শাখার দুই মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবিএম মাহফুজুর রহমান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং ইন্দ্রনীল দত্ত ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হয়েছে। ৩ জুলাই সকাল সাড়ে এগারটায় এবিএম মাহফুজুর রহমান এবং ইন্দ্রনীল দত্ত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ  এর সাথে দেখা করতে আসলে তিনি দুই মেধাবী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমরা শিক্ষক, আমাদের তেমন চাওয়া-পাওয়া নেই। আমাদের একটাই চাওয়া, আমাদের শিক্ষার্থীরা যাতে ভাল জায়গায় চান্স পায়, ভাল অবস্থানে পৌঁছে। আগামী দিনে, এদেশের চালিকা শক্তি হবে তোমরা। তোমাদের মাধ্যমে আমরা উন্নত, সুখী, সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখি। দেশ ও জাতি গঠনে তোমার হবে আলোকবর্তিকা।

মেধাবী শিক্ষার্থী এবিএম মাহফুজুর রহমান এবং ইন্দ্রনীল দত্ত তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়ায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, আমাদের ভালো ফলাফলের জন্য চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দের কাছে আমরা ঋণী। করোনাকালীন সময়ে অধ্যক্ষ স্যারের সার্বিক দিক নির্দেশনায় যে অনলাইন ক্লাসগুলো হয়েছে সেগুলো থেকে আমরা এইচএসসি এবং বুয়েট ভর্তি পরীক্ষায় বেশ উপকৃত হয়েছি। পরবর্তি ব্যাচের শিক্ষার্থীদের প্রতি আমাদের সাজেশন হচ্ছে, নিয়মিত ক্লাস (অনলাইন এবং অফলাইন) করবে, তাহলে ভর্তি যুদ্ধে তোমরাও সফল হবে।

Model Hospital

কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, যুগ্মসম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, যুগ্মসম্পাদক (মহিলা) ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, অর্থসম্পাদক ও ভূগোল বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।