শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে শত্রুতায় বন্ধ হলো ৪টি পরিবারের যাতায়েতের একটি রাস্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:১৪ পিএম
মৈশাদীতে শত্রুতায় বন্ধ হলো ৪টি পরিবারের যাতায়েতের একটি রাস্তা

স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৪টি পরিবারের যাতায়েতের পথ বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। সরকারি বরাদ্ধ দিয়ে ইতিমধ্যে রাস্তাটি পাঁকা করা হলে ও একটি পরিবার উদ্দেশ্য মূলক ভাবে রাস্তাটি বন্ধ করে কয়েকটি পরিবারকে যাতায়েতের পথ বন্ধ করে আবদ্ধ করে রেখেছে । এনিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে এ নিয়ে চাঁদপুর আদালতে মামলা করা হয়েছে।

জানা য়ায় মৈশাদীর ২নং ওয়ার্ডের নাজির আহমেদ ও দুলাল হোসেনসহ ৪টি পরিবারের যাতায়েতের পথটি বন্ধ করে দিয়েছে ২নং ওয়ার্ডের মৃত আবুল খায়ের মৃধার ছেলে শাহেদ মৃধা (৫৫), মৃত ইদ্রিস আলী মৃধার ছেলে জাকির মৃধা (৫০), মিজান মৃধা (৫৫), শাহেদ মৃধার ছেলে মাহবুব মৃধা (২৮)। তার জোরপূর্বক দীর্ঘ কয়েক যুগের পথটি অবরুদ্ধ করে রেখে ৪টি পরিবারকে বাড়ি থেকে নামার পথটি বন্ধ করে বেড়া দিয়ে রেখেছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ পথটি পুরনো পথ বলে সকলে ব্যবহার করে আসছে। হঠৎ করে এ রাস্তাটি অবরুদ্ধ করার কারনকি এনিয়ে এলাকার সচেতন মহলের মাঝে নানাহ প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তাটি প্রাচীর নির্মান করায় বর্তমানে নাজির আহমেদের বাড়ির নারী পুরুষ, শিশু কিশোর বয়বৃদ্ধা অতিথি আসা-যাওয়া করতে পারছেনা বলে জানা গেছে। এমনকি পাশেই আহকামিনেচা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বর্তমানে চরম দুর্র্ভোগে পড়তে হয়েছে।

এ ঘটনাটি মানবাধিকার লংগন করছে বলে মানবাধিকানের কর্মীরা জানিয়েছে, সরকার যেখানে সকল ধরনের যাতায়েতের পথ বন্ধ করা যাবেনা, পথ বন্ধকরা বেআইনি বলে ঘোষনা দিয়েছে, সেখানে কেমন করে তারা এতগুলো পরিবারকে আবদ্ধ করে রাখার চেষ্টায় ইতিমধ্যে রাস্তাটিতে বেড়া ও দেওয়া হয়েছে। কার সহযোগীতায় এ জঘন্যতম কাজটি তারা করছে এমন প্রশ্ন সকলের মাঝে ঘুরপাক খাচ্ছে। এটা নজির বিহীন ঘটনা বলে এলাকাবাসী মনে করছে।

Model Hospital

বর্তমানে বাড়ি থেকে নামার পথটি বন্ধ করে রাখার কারনে ঘর থেকে নেমে এদিক সেদিক আসা-যাওয়া করতে ৪টি পরিবারের মারাত্নক সমস্যার সমুক্ষিন হতে হচ্ছে। এলাকার সুন্দর পরিবেশ নষ্ট করে এমন করা সঠিক হয়নি বলে পথচারীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে রাস্তাটি উম্মুক্ত করার জন্য ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের হন্তক্ষেপ কামনা করছে।

এ নিয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital