বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁসকে মাদক বিরোধী আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৮ পিএম
চাঁসকে মাদক বিরোধী আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সেমিনার

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনাপাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল দশটায় কনফারেন্স কক্ষে সিডিএম মাদক বিরোধী আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন এবং মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর আয়োজনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএম এর সভাপতি ভিভিয়ান ঘোষ। আব্দুল বাসিত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এবং সিসিডিএফ এর মডারেটর কিউ এম হাসান শাহরিয়ার। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

যুক্তির শুদ্ধতায় নিজেকে গড়ি, মাদকে না বলি এই শ্লোগানে উজ্জীবিত হয়ে চাঁদপুর জেলার ১৬টি বিতর্ক দল নিয়ে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক উৎসব-২০২২ অংশ হিসেবে এই আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ বলেন, একজন ভাল বিতার্কিক হতে হলে বাচন ভঙ্গি সুন্দর হতে হবে। সর্বশেষ তথ্য সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। অখন্ডনীয় যুক্তি দিতে হবে এবং বিপরীত পক্ষের যুক্তি অবশ্যই খন্ডন করতে হবে। বির্তক জ্ঞানের প্রসার ঘটায়। অন্য দিকে মাদক মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিজেকে তথা যুবসমাজকে বাচঁতে হলে, মাদকে না বলতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে।’’

চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত বিতার্কিকের গুনাবলী এবং মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর শাখার সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করেন। তিনি বিভিন্ন প্রকার মাদকের ভয়াবহতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মাদক গ্রহণ করবে না বলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

চাঁদপুর জেলার ১৬টি বিদ্যালয় নিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা। মূলত মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রথম দিন (৮ সেপ্টেম্বর) কর্মশালা ও মাদক বিরোধী সেমিনার, দ্বিতীয় দিন (৯ সেপ্টেম্বর) রাউন্ড পর্বের বির্তক প্রতিযোগিতা এবং শেষ দিন (১০ সেপ্টেম্বর) ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের বিতার্কিকের জন্য থাকছে সার্টিফিকেট ও পুরস্কার। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য থাকবে বিশেষ ট্রপি। চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital