শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী উবিতে স্মার্ট ক্লাসরুম স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১২:১৫ এম
শাহতলী জিলানী চিশতী উবিতে স্মার্ট ক্লাসরুম স্থাপন

শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আইসিটি প্রকল্প-২ এর আওতায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, রাউডার স্থাপন করা হয়েছে।

১জুলাই (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র নিকট হস্তান্তর করেন ড্যাফোডিল কম্পিউটার এর প্রতিনিধি মিজানুর রহমান।

এসময় জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ড্যাফোডিল কম্পিউটার এর টেকনিশিয়ান মো: রিপন মিয়াজী উপস্থিত ছিলেন।

জানা গেছে ,ড্যাফোডিল কম্পিউটার চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপনের লক্ষে চুক্তি অনুযায়ী স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, রাউডার হস্তান্তর করেন।

Model Hospital

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, শিক্ষামন্ত্রণালয়ের স্মার্ট ক্লাসরুম গঠনের এই উদ্যোগকে স্বাগত জানাই ।

এতে করে শিক্ষার্থীরা আনন্দগত পরিবেশে পাঠদান করতে পারবে ।

শিক্ষার্থীরা উপকৃত হবে । সেই সাথে ড্যাফোডিলকে ধন্যবাদ জানাই ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital