শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১:৫১ পিএম
হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান
মোঃ সাজ্জাদ হোসেন রনি : কিন্ডারগার্টেন পর্যায়ে হাইমচর উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার সকালে উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন হলরুমে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আবদুল লতিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং মুনাজাত পরিচালনা করেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী।
বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ ফালগুনি মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল মতিন, শফিকুর রহমান, রিয়াজ হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান ক্যাম্পাসের সহকারী শিক্ষক-শিক্ষিকা, বিশকাটালী শাখার শিক্ষক-শিক্ষিকা ও রামপুর বাজার শাখার শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন এই বিদায়, বিদায় নয়। এটা উচ্চ শিক্ষার পথে তোমাদের আরো এক ধাপ এগিয়ে দেওয়া। পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয় এর নাম উজ্জ্বল করার জন্য তারা পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কোন ধরনের অবৈধ প্রন্থার আশ্রয় না নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য বলেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষার নানা বিষয়ে দিক নির্দেশনা দেন।
বিদায়ী বক্তব্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম শাহীন বলেন- ‘বিদায়’ শব্দটা তিন অক্ষরের হলেও এটার বেদনা কতটুকু তা আমরা এখন বুঝতে পারছি। স্কুলের ছুটির ঘণ্টা আজ মনে হলো একটু তাড়াতাড়ি বেজে গেল। কিন্তু অন্যদিন এই ছুটির ঘণ্টা আর আজ ছুটির ঘণ্টার মধ্যে পার্থক্য একটাই—আজকের পর থেকে স্কুলে ক্লাস করার জন্য আর আমাদের যেতে হবে না। হয়তোবা স্কুলে এসে ক্লাস করতে অনেক ইচ্ছা হবে। সেই ইচ্ছা পূরণ হবে না। কথাটা ভাবতেই কেন জানি মনটা খারাপ হয়ে গেল।
আসলেই জীবনটা খুব ছোট। দ্বিতীয়-তৃতীয় শ্রেণিতে থাকতে ভাবতাম, কখন সপ্তম-অষ্টম শ্রেণিতে উঠব। আর সপ্তম-অষ্টম শ্রেণিতে উঠে ভাবতাম, কবে স্কুলজীবনটা শেষ করব। এখন সেই সময় এসেছে। কিন্তু আজকে কেন এত খারাপ লাগছে। কেন জানি না নিজের অজান্তেই চোখের কোণে দুই চোখের জল এসে বলছে, যেতে তো চাই না তবুও কেন তাড়িয়ে দিচ্ছে আজকে এভাবে। হতে পারে নিজের অজান্তেই স্কুল এবং স্কুলের সবাইকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, যা হয়তো দ্বিতীয়-তৃতীয় এবং সপ্তম-অষ্টম শ্রেণিতে থাকতে বুঝতে পারিনি। কিন্তু এখন বিদায়কালে বুঝতে পারছি, কতটা ভালোবাসি স্কুলকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital