বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তেগুরিয়া উবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৪৬ পিএম
কচুয়ায় তেগুরিয়া উবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্য ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান শিশির ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের বিরুদ্ধে।

গত ১ জুলাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা-পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন চাকুরি প্রত্যাশী নাজমুন নাহার।

অভিযোগ সূত্রে জানা যায়, তেগুরিয়া গ্রামের মৃত ছাব্বিরের স্ত্রী তাছলিমা বেগমকে নিয়োগ দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতির সমন্বয়ে অর্থ লেনদেন করেছেন। তাছলিমা বেগমকে নিয়োগ দেওয়া জন্য ২ থেকে ৩ বার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

তিনি আরো উল্লেখ বলেন, তাছলিমা বেগমের জাতীয় পরিচয় পত্র বয়স ছিল ৩৯ বছর ১১ মাস ৮ দিন। পরবর্তীতে প্রধান শিক্ষকের সহযোগীতায় বয়স সংশোধনের পর ভোটার লিস্ট নং- ১৩০৮৬১৫৯১১২৯ জন্ম তারিখ-০১জানুয়ারী ১৯৯৩, বয়স-৩১ বছর ০৪ মাস ১৫ দিন নির্ধারন হয়। যাহা রাষ্ট্রের গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার সামিল। ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ ২৮ জুন পযর্ন্ত থাকায় তড়িঘড়ি করে ২৪ জুন নিয়োগ সম্পন্ন করায় এ নিয়োগটি বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে।

Model Hospital

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান,আমরা শুনেছি প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অবৈধ সুবিধা নিয়েছেন। এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য ৩ বার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আমরা এই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি ।

তারা আরো জানায়, প্রধান শিক্ষক আবু তাহের প্রতিষ্ঠানে নিয়মিত সময় না দিয়ে তার ব্যক্তিগত কাজে সময় দেন। বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় অতিরিক্ত ফ্রি আদায় এবং অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করে আসছে। প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ড নিয়ে একাধিকবার বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তার বিরুদ্ধে সংবাদ ও প্রকাশ হয়েছে। এতকিছু পরেও বহাল তবিয়তে রয়েছেন প্রধান শিক্ষক আবু তাহের।

প্রধান শিক্ষক আবু তাহের জানান, চতুর্থ শ্রেনীর কর্মচারী পদের নিয়োগটি বিধিমোতাবেক হয়েছে। নিয়োগটি ৩বার বিজ্ঞপ্তি ও তড়িঘড়ি নিয়োগের ব্যপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি।

ম্যানেজিং কমিটির সভাপতি মো.শাহজাহান শিশিরের মুঠো ফোনে বক্তব্য জানতে চাইলে ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital