মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাপানের প্রতিনিধির পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৩ পিএম
শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাপানের প্রতিনিধির পরিদর্শন

স্টাফ রিপোর্টার : জাপান হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. রিয়টা ম্যাট সুয়েমা ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান পাটওয়ারীর মেঝো ছেলে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. মো: মসিউর রহমান নেতৃত্বে একটি প্রতিনিধি দল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ।

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় এর পিএইচডি প্রোগামের আওতায় কিশোরী মেয়েদের রক্তশূন্যতা বিষয়ক গবেষনার উপর উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সাথে গতকাল ২৮সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মতবিনিময় সভায় ম্যানের্জিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান পাটওয়ারীর মেঝো ছেলে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. মো: মসিউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের মেয়েরা কিভাবে এগিয়ে যাবে, সেজন্য আজকের আয়োজন। তাই তোমাদের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সাহেবের সাথে আলোচনা করে আমরা একসাথে তোমাদের জন্য কিছু করতে চাই। এনিমিয়া মেয়েদের একটি কমন ব্যাপার। আমরা তোমাদের স্বাস্থ্য নিয়ে কিভাবে কাজ করা যায়, সেগুলো নিয়েই আমরা কাজ করছি। তোমরা এখান থেকে এসএসসি পাস করবা পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহন করবে। তোমাদের কিভাবে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বিদেশে নেওয়া যায়, আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। তোমারা পড়াশুনা করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে নিজেকে গড়তে হবে। তোমরা ভালোভাবে পড়াশুনা করে এসএসসি, এইচএসসি পাস করে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে। আমরা যেন তোমাদের জাপানে নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে পারি। সেভাবে তোমরা পড়াশুনা করবে।

Model Hospital

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাপানের প্রতিনিধি জাপান হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. রিয়টা ম্যাট সুয়েমা।

অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানের্জিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, জাপানের প্রতিনিধিগণ ছাত্রীদের জন্য কিছু করতে চায়, আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করছি। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাপানের প্রতিনিধিদের ধন্যবাদ জানাই। আগামী দিনে পিএইচডির জন্য ওনাদের এ প্রকল্প তোমাদের কাজে লাগবে। পাশে জিলানী চিশতী কলেজে শতকরা ৮০ভাগ শিক্ষার্থী ছাত্রী পড়াশুনা করে। সেখানেও আপনারা এ ধরনের প্রোগ্রাম দিতে পারেন। এ বিদ্যালয় আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাব প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষার উন্নয়নে এ বিদ্যালয় অত্র এলাকায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এখানে নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। সকল উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে।

তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় এ বিদালয়ে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন করা হয়েছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্ট মো: জিয়াউর রহমান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে জাম্বিয়া প্রবাসী মো: আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মানছূড়া আক্তার, কুমিল্লা ল্যাব এইড হাসপাতালের স্বাস্থ্যকর্মী আসমা ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট কাওসার আলম, সন্ধিতা নাসরিন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে পক্ষ থেকে জাপানের প্রতিনিধি হিরোশিমা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ও চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতি সন্তান ড. মো: মসিউর রহমান ও জাপানের প্রতিনিধি জাপান হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. রয়েটা ম্যাট সুয়েমা সহ টিম কে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন মেডিকেল পরীক্ষা করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।