শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিত্রাংয়ের প্রভাবে কচুয়ায় উপজেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন; ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১:২০ পিএম
সিত্রাংয়ের প্রভাবে কচুয়ায় উপজেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন; ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ রাছেল : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে সৃষ্ট বাতাস ও টানা বৃষ্টিতে কচুয়ায় ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি ও শাকসবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকালে সাচার, পালাখাল, রহিমানগর, আশ্রাফপুর, দরবেশগঞ্জ, কড়ইয়া ও পৌরসভায় সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলা জুড়ে বিধ্বস্ত হয়েছে পাঁচশতাধিক টিনসেটের ঘরবাড়ি। তিনশত বছরের কালের সাক্ষী হিসেবে পরিচিত দরবেশগঞ্জ মধ্যবাজারের বিশাল আকৃতির তেঁতুল গাছ সহ আম,কাঁঠাল, পেঁপে, রেইনট্রি, একাশি, কড়ই, মেহগণি সহ বিভিন্ন জাতের অর্ধসহস্রাধিক গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে শতশত গাছের ঢালপালা।

এছাড়াও উপড়ে পড়েছে অন্তত তিনশত বাঁশঝাড়। ব্যাপক ভাবে বিনষ্ট হয়েছে- শীতকালীন আগাম শাকসবজি, মূলা, লালশাক, পুঁইশাক, কুমড়া, লাউ, সিম, মরিচ, ধনিয়া ইত্যাদির।

বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ও ঢালপালা ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় সোমবার সন্ধ্যা থেকে অন্ধকারাচ্ছন্ন ছিল পুরো উপজেলা। বিদ্যুৎ বিহীন সারা রাত অন্ধকারাচ্ছন্ন থাকায় মানুষ ভয়ে রাত জেগে কাটিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পল্লী বিদ্যুৎতের লোকজনরা টানা ১০-১২ ঘন্টা কাজ করে পৌর এলাকাসহ অল্প কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ সচল করতে সক্ষম হন মাত্র।

Model Hospital

কড়ইয়া গ্রামের রাছেল জানান, সোমবার সকাল থেকেই বৃষ্টির সাথে বাতাসের কারনে ঘরবন্ধি হয়েছিলাম। সন্ধ্যা পর থেকেই রাত জুড়ে বিদ্যুৎ না থাকায় আবার ভারি বৃষ্টি বাতাস সারা রাত ভয়ে রাত জেগে কাটিয়েছি।

পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ বেলায়েত হোসেন জানান, সিত্রাংয়ের প্রভাবে পুরো উপজেলায় জুড়ে গাছ ও গাছের ঢালপালা ভেঙে বিদ্যুৎতের তার ছিড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। পুরো উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ করতে আরো দুই তিন দিন সময় লেগে যেতে পারে।

কয়েকটি স্থানে খালে বাঁধ থাকায় পানি নামতে না পারায় রোপা আমন ধানের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কবলে পড়া এসব রোপা আমন বিনষ্ট হওয়ার পথে।

পৌর এলাকার কৃষক গৌতম সরকার জানান, ৩০ শতক জমিতে মূলা, লালশাক, ধনিয়া বীজ বানিয়েছি। বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে। এতে আমার প্রায় পনের হাজার টাকা খরচ হয়েছে। নতুন করে আবার বীজ তলা তৈরি করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জানান, শীত কালীন সবজি বীজ তলা যে সকল কৃষক তৈরি করেছেন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ওই সকল বীজ তলা ক্ষতিসাধিত হয়েছে। যে সকল স্থানে খালে বাঁধ দেওয়া আছে তা দ্রুত বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রোপা আমন ধানের মাঠে জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা করা হচ্ছে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।