বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন দুলাল পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৪:০৪ পিএম
চাঁদপুরে বিক্রি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন দুলাল পাটওয়ারী
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ২ নং ওয়ার্ডের রিক্সা চালক হারুনুর রশিদের স্ত্রী হীরা বেগমের প্রসব ব্যাথা চিৎকার দিচ্ছিলেন। চিকিৎসা করানোর অর্থ ছিল না তাদের কাছে। নাজমা নামের এক মহিলার কাছে সন্তান বিক্রির বিষয়টি আলোচনা হচ্ছিল।

বিষয়টি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী জানলে সে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে জানান। বিষয়টি জেনে তিনি তাৎক্ষণিক চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা নিয়ে গতকাল ৩ নভেম্বর সকালে ৯ টায় গর্ভবতী হীরা বেগমের সুন্দর নবজাতক একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে।

নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা করারও উদ্যোগ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে মানুষের পাশে আমি কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে।

মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের পাশে কাজ করে যাব।

Model Hospital

diabeties gloco care

উল্লেখ্য: কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায় ছুটে চলছেন। যেকোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। শুধু রাজনীতিতেই নয় সামাজিক কাজেও চাঁদপুর জেলাব্যাপী প্রশংসা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল । দেশের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতোমধ্যে চাঁদপুরের গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি চাঁদপুর জেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবাতার ফেরিওয়ালা হিসেবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital