শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিয়ের আসর থেকে পালালেন কনে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১১:০১ এম
বিয়ের আসর থেকে পালালেন কনে

বাথরুমে যাওয়ার নাম করে বিয়ের আসর থেকে পালালেন কনে। সঙ্গে নিয়ে গেছেন নগদ অর্থ এবং গয়নাগাটি। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের সিতাপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কমলেশ কুমার এর আগে এক বার বিয়ে করেছিলেন। কিন্তু প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি আবার বিয়ের তোড়জোড় করেন। মধ্যস্থতাকারীকে ৩০ হাজার রুপি দিয়ে এক তরুণীর সঙ্গে তিনি বিয়ের কথাবার্তা পাকা করেছিলেন। গ্রামেরই এক মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত দিনে মায়ের সঙ্গে বিয়ে করতে আসেন কনে।

কমলেশ জানিয়েছেন, বিয়ের যাবতীয় খরচ তিনিই বহন করছিলেন। কনেকে উপহার হিসাবে কিছু সোনার গয়না, সাজপোশাক এবং বিয়ের শাড়ি দিয়েছিলেন। বিয়ে শুরুও হয়েছিল নির্ধারিত সময়ে। কিন্তু মাঝপথে কনে জানান, তিনি বাথরুমে যেতে চান। অনেক ক্ষণ কেটে গেলেও তিনি না-ফেরায় সন্দেহ হয় কমলেশের। দেখা যায়, কনের সঙ্গে তাঁর মা-ও উধাও!

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানিয়েছেন, কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন।

Model Hospital

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক
রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চাঁদপুরের কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মন্ডব মোর্শেদ। সংগঠনের মহাসচিব এএইচ আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কতৃপক্ষ জানান রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য মুহম্মদ মোজাম্মেল হককে এ পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য : মুহম্মদ মোজাম্মেল হক চাঁদপুর কর আইনজীবী ‘আমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে যুক্ত। তিনি চাঁদপুর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা(সহ) বিষয়ক সম্পাদক।