রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম
চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ পেয়েছেন ছয় সাংবাদিক।

গতকাল বুধবার রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী সাংবাদিককে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন- স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়ান্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এমন আয়োজন সাংবাদিকদের উৎসাহিত করার জন্য প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, ‘যারা অন্যায় করে, তারা সাংবাদিকদের ভয় পায়। আর যারা অন্যায় করে না তারা ভয় পায় না।’

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ প্রমুখ।

প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অতিথিবৃন্দ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।