মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কাল চাঁদপুরের পাইকদীতে সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম
কাল চাঁদপুরের পাইকদীতে সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা

চাঁদপুর সদর উপজেলার পাইকদী ভাটের গাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী মোল্লা বাজারের কাছে, বাবুরহাট জেলা কারাগার থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্থানটিতে অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জনকারী বিশিষ্ট ক্বারী ফখরুল ইসলাম ফুয়াজ, যিনি তিলাওয়াতের মাধ্যমে সবার মনোরঞ্জন করবেন। এছাড়া, সুরের মূর্ছনায় সবার হৃদয় ছুঁয়ে যাবে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্ব মহিউদ্দিন হাসান (খাঁন সাহেব), তাওহীদ জামিল (কলরব), আবির মাহমুদ (কলরব), হাফেজ আরাফাত হোসাইন (ইকরা শিল্পী গোষ্ঠী, ঢাকা), মোহনা শিল্পী গোষ্ঠী এবং নবসুর শিল্পী গোষ্ঠীসহ স্থানীয় শিল্পী বিন্দৃ।

ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম. বিলাল হোসাইন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইসলামী সংস্কৃতির বিকাশ এবং সমাজে সুষ্ঠু সংস্কৃতির প্রচার করা। তিনি আরো জানান, এই সাংস্কৃতিক সন্ধ্যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতির মহিমা প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে।

Model Hospital

সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং আয়োজকরা আশাবাদী যে, উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সার্থক ও সফল করবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।