মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মানিককে ফুল দিয়ে বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৩:৫০ পিএম
জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মানিককে ফুল দিয়ে বরণ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের (চাঁদপুর সদর) থেকে নির্বাচিত সদস্য ও চাঁদপুর জেলার নির্বাচিত সাবেক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক পাটওয়ারীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

১৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায়  চাঁদপুর জেলা পরিষদে সদস্য পদে দায়িত্বভার গ্রহনের প্রথম দিনে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন এবং কুশলাদি বিনিময় করেন।

এসময় মনিরুজ্জামান মানিক পাটওয়ারী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীসহ পরিষদের সকল কর্মকর্তা,নব নির্বাচিত সদস্য,জনপ্রতিনিধিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রা’ণ গেল বাইসাইকেল চালকের

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Model Hospital

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।