বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ, গাছের চারা কেটে বিনষ্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১:০৭ এম
মতলব উত্তরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ, গাছের চারা কেটে বিনষ্ট

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে জোরপূর্বক জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জায়গা দখলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির প্রায় ২০ টি গাছের চারা কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম (৪২) বাদী হয়ে ৩ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বিবাদী করা হয়েছে, একই গ্রামের আলী হোসেনের ছেলে কাউছার (৩৫), শাহজাহানের ছেলে ইকবাল (২৭),সেকান্দর হাওলাদারের ছেলে ফারুক (৫০) মোখলেছ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৫০), জাকির হাওলাদার (৫৫), আমির হোসেনের স্ত্রী ফারজানা বেগম (২২) ও শাহজাহানের ছেলে শাহজালাল (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীরা বাদীর উক্ত জায়গা জোর পূর্বক ভাবে দখল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে আসছে। বাদীর বসত বাড়ীর পশ্চিম পাশে পাকা রাস্তার সংলগ্ন ১৫ শতাংশ জায়গা কাঠের বাগান চার দিকে সিমেন্টের পালা ও নেট দ্বারা আবদ্দ ছিল। বিবাদীরা ওই কাঠের বাগানের পশ্চিম পাশ দিয়ে জোরপূর্বক ভাবে ব্যক্তিগত রাস্তায নেওয়ার জন্য পূর্ব হতে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

গত ৩ ডিসেম্বর সকাল ৬ ঘটিকার সময় দক্ষিণ লুধুয়া গ্রামস্থ বাদীর বসত বাড়ীর পশ্চিম পাশে পাকা রাস্তার সংলগ্ন কাঠের বাগানে বিবাদীরা জোরপূর্বক ভাবে বাদীর কাঠের বাগানের উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য দা, কুড়াল, লাঠি নিয়া দুই সাড়ির ২০টি বেলজিয়াম গাছ কেটে বিনষ্ট করেছে যার মূল্য ২০ হাজার টাকা এবং ১৭টি সিমেন্টের পালা যার মূল্য ১৭ হাজার টাকা ও নেট, বাঁশ যাহার মূল্য ১০ হাজার টাকা ক্ষতিসাধন করেছে। বাদী তাছলিমা বেগম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ও সাক্ষীগন ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করিলে উক্ত বিবাদীরা আমাকে গাল মন্দ করে এবং মারমুখী হয়ে আমার উপর অতর্কিত খিল, ঘুষি, লাথি মেরে মুখের ঠোটের উপর ও বাম হাতের তালুর উপর সাধারন ও গুরুতর নীলা ফুলা জখম করেছে।

Model Hospital

উক্ত বিবাদীদের কার্যকলাপে বাঁধা প্রদান করলে আমাকে মেরে লাশ গুম করিয়া ফেলিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীদের হাত থেকে রক্ষা করে সাক্ষীগন আমাকে চিকিৎসা ব্যবস্থা গ্রহন করেন। বিবাদীদের হুমকীতে আমি ও আমার পরিবারের সকল সদস্যগন জীবনের নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এদিকে ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার জন্য উভয় পক্ষকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’