বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৮:৩৯ এম
চাঁদপুর সরকারি কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

আজ বুধবার (০১/১২/২০২১) সকাল এগারটায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স রুমে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, পাঠোন্নয়ন কমিটির সদস্য মোঃ সেলিম হোসেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পাঠোন্নয়ন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ বেদারুল আলম, এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁর বক্তব্যে মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সকল অভিভাবককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের সন্তানরা যাতে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে পারে, সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Model Hospital

অভিভাবকগণ এমন একটি সুন্দর আয়োজনের জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজ পরিবারের সকলকে ধন্যবাদ জানান।

-নিউজ রুম

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital