বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বোগদাদ-রিলাক্স বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ জনের, বাস সহ চালক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:৫৮ পিএম
বোগদাদ-রিলাক্স বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ জনের, বাস সহ চালক আটক

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে দেখছিলেন চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরের সৌন্দর্য। চোখ ধাঁধানো সেই সৌন্দর্য উপভোগ করতে আর স্মৃতির ফ্রেমে নিজেদের বন্ধী করতে ছয় বন্ধু যাচ্ছিলেন মোটার সাইকেল যোগে। কুমিল্লা চান্দিনা থেকে রওনা করে চাঁদপুরের কাছাকাছি আসার পরই সৌন্দর্য উপভোগ হয়ে গেল শোকে রূপান্তরিত।

চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকসহ দুই বন্ধু ও হসপিটালে নেয়ার পর আরও এক বন্ধু মারা গেছেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা সোহাগ হোসেন (৩০), মনির হোসেন (৩০) ও সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, ৬ বন্ধু দুই মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে কুমিল্লাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

Model Hospital

এতে করে ওই মোটরসাইকেলটি অক্ষত থাকলেও আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন।

এ দিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। পরে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদের বিচক্ষণ নেতৃত্বে পুলিশের ৪টি টিম সু-কৌশলে চালককে আটক করতে সক্ষম হন বলে জানা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।