শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

জেদ্দা মহানগর যুবদল সভাপতি সোলায়মান হক ভুট্টুকে গণ-সংবর্ধনা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:২৯ পিএম
জেদ্দা মহানগর যুবদল সভাপতি সোলায়মান হক  ভুট্টুকে গণ-সংবর্ধনা

জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান হক ভুট্টুকে গণ সংবর্ধনা প্রদান করেন ব্যবসায়ী ও বিএনপি নেতৃবৃন্দ।

সৌদি আরবের ৯৪ তম স্বাধীনতা দিবস উদযাপন ও জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান হক ভুট্টু কে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বুধবার সন্ধ্যায় জেদ্দা মহানগরের একটি রেস্টুরেন্টে জেদ্দায় অবস্থানরত চাঁদপুর শরীয়তপুরের ব্যবসায়ীরা এই গণ সংবর্ধনা আয়োজন করেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের শ্রম ঘামে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে যাচ্ছেন, তাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সৌদি আরবে অবস্থানরত অসংখ্য প্রবাসী বাংলাদেশী অবৈধ ভাবে রয়েছে, সৌদি সরকারের সাথে কথা বলে তাদেরকে বৈধতার আওতায় আনার ব্যবস্থা করুন। তাহলে প্রবাসীদের রেমিটেন্স অনেক বৃদ্ধি পাবে।
সংবর্ধিত অতিথি জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান হক ভুট্টু বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের স্বৈরাচারীর সরকার পালাতে বাধ্য হয়েছে। ১৭ বছর দেশ-বিদেশের হাজারো মানুষ এই সরকারের জুলুম নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছে। স্বৈরাচারী সরকার বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে রেখেছে। আজকে সেই স্বৈরাচারী সরকার গণ মানুষের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
চাঁদপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা, বিএনপির কান্দারা অঞ্চল কমিটির সভাপতি নাসির ব্যাপারীর সভাপতিত্বে ও এরশাদ প্রদানিয়া এবং নূরে আলম হেলালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খালেদিয়া অঞ্চল কমিটির সভাপতি তারেক খাঁন রিপন, বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান, বিএনপি নেতা নুর মোহাম্মদ দর্জি, জাফর ঢালী, আনোয়ার হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বিএনপি ও যুবদল নেতা শাকিল আহমেদ, আকাশ বুলসী, ইউসুফ তাঁতি ও খোকন মাল। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মিলন আকীলা, রাওয়াজ, ক্ষুদে গানরাজের ইমরান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।