বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে আহত

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:১৪ পিএম
ফরিদগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে আহত

ফরিদগঞ্জে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় বিদেশ প্রেরত মোকলেছুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী মাসুম।

ফরিদগঞ্জে বেপোরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী ও সেবীরা। মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় বিদেশ ফেরত মোকলেছুর রহমান (৫৪)কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
গত সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশ করে।
স্থানীয় বাসিন্দা ও মোকলেছুর রহমানের স্বজনরা জানান, স্থানীয় মাছুম পাটওয়ারী (২১), রনি (২৫), সৈকত (২৪) ও খলিলুর রহমান (২২)সহ ৭/৮ জন যুবক পশ্চিম ভাওয়াল  গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। সোমবার রাতে মোকলেছুর রহমানের বাড়ির পাশে একদল লোকজন মাদক সেবন করছিল। এ সময় তাদের অন্য স্থানে যেতে বলেন মোকলেছ। এতে ক্ষিপ্ত হয়ে তারা সেখান থেকে চলে যায়।
পরে আরো কয়েকজন মাদক সেবী একত্রিত হয়ে রামদা, দা সহ দেশীয় অস্ত্র দিয়ে মোকলেছের মাথায়, হাতে ও পায়ে কোপ দেয়।
এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাছুমকে আটক করলেও অন্য হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোকলেছকে উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ মাছুমকে তার বাবা শাহাদাত পাটওয়ারীর জিম্মায় রেখে আসে এবং পরের দিন ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে থানায় নিয়ে আসতে বলেন। সে আলোকে মাছুমের বাবা তাকে থানায় নিয়ে আসে এবং মোকলেছুর রহমানের দায়ের করা মামলায় মাছুমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। মামলা নং- ১১ তারিখঃ ১৫-১০-২০২৪ খ্রিঃ
পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রায়হানুল কবির শামীম বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় মাছুম পাটওয়ারী, রনি, সৈকত ও খলিলুর রহমান আরো কয়েকজন মিলে মোকলেছকে কুপিয়ে গুরুতর আহত করে। তারা প্রতিনিয়ত এলাকায় মাদক বিক্রি ও সেবন এবং কিশোর গ্যাং তৈরি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনার স্থানে পুলিশ পাঠিয়েছিলাম।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামী মাছুম পাটওয়ারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।