বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন অপেক্ষায় আছেন স্ত্রী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১০:৩১ এম
ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন অপেক্ষায় আছেন স্ত্রী

প্রতীকী ছবি

স্বামীর কুকীর্তি ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর পরিকল্পনা অনুযায়ী, স্বামীর সঙ্গে শুরু করেন প্রেম। বিপত্তি ঘটে দেখা করার দিন। সেদিন ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামী দেখেন তাঁর স্ত্রী হাতে ফুল নিয়ে বসে আছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তাঁর দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।

অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিক্রমের। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। তবে তিনি ভাবতেও পারেননি তাঁর সঙ্গে কী ঘটতে চলেছে।

তারা একে অপরকে কিভাবে শনাক্ত করবেন তা জানতে চায় বিক্রম। ফিরতি মেসেজে বধূ জানান তার হাতে থাকবে একটি সাদা কাগজ।

Model Hospital

এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে সাদা কাগজ হাতে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাঁর স্ত্রী।

এদিকে এই পরিকল্পনার কথা আগেই ওই নারী তাঁর ভাইদের জানিয়েছিলেন। তাঁরা এসে বিক্রমকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।