বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তরপুরচন্ডীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৬:৪০ এম
তরপুরচন্ডীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার গাজীর বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা. জয়নাল আবদীনের নেতৃত্বে চাঁদপুর জেলা আন্দোলনের একটি প্রতিনিধিদল।

ঘটনাস্থল পরিদর্শনের পর জানা যায় গত ২২/ মার্চ বিকাল ৪ টায় আনোয়ার গাজীর বসত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে আনোয়ার গাজি অনেকটা বাকরুদ্ধ।

পরিবারের সব খোঁজখবর নেয়ার পর তাদেরকে সান্তনা দেন এবং বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। পরে ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা.জয়নাল আবদীন অসহায় পরিবারের অভিভাবক আনোয়ার গাজীর হাতে নগদ অর্থ তুলে দেন, পাশাপাশি ঘরের প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় স্থানীয় আন্দোলনের নেতাকর্মী সহ আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসাইন বিন নূরী, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, শ্রমিক আন্দোলন সভাপতি আবুল বাশার তালুকদার, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সেক্রেটারি শরীফ মৃধা, শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওঃফখরুল ইসলাম,ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, জনাব মোঃ মনির হোসেন ও আহসানউল্লাহ সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

Model Hospital

এছাড়া স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মারুফ সরদার, আহসান হাবিব,জাহাঙ্গীর গাজী সহ আরো অনেক নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুস সহ সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য।

পরিশেষে অসহায় পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।