শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাইকাস্তাতে রাতের আঁধারে স্প্রে করে ফলজ গাছ নষ্ট করার অভিযোগ

সজীব খান প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:৫০ পিএম
পাইকাস্তাতে রাতের আঁধারে স্প্রে করে ফলজ গাছ নষ্ট করার অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামে রাতের আঁধারে স্প্রে করে বর্তমান মহিলা সদস্য আয়শা বেগমের ফলজগাছ নষ্ট করার অভিযোগ করেছেন তিনি।

গত সোমবার রাত ১১টায় ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় তিনি চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়,আশিকাটির ৯নং ওয়ার্ডে উত্তর পাইকাস্তা গ্রামের মৃত ওয়াজউদ্দিন হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৫৫), হারুন হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩৫)সহ কয়েকজন মিলে সোমবার রাতে আশিকাটির ৭.৮.৯নং ওয়ার্ডে মহিলা সদস্য আয়শা আক্তারের বসত ঘরের পাশে থাকা ফলজ গাছে স্প্রে করেন, এতে তার বসত ঘরের পাশে থাকা ফলজগাছ গুলো পাতা শুকিয়ে মরে যাচ্ছে, গাছে থাকা কাঁঠাল ঝরে যাচ্ছে।

এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

Model Hospital

বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে আয়শা বেগম জানালে শনিবার সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে ঘটনাটি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন।

আয়শা বেগম জানান, সোমবার রাত ১১টায় তার মেয়ে বিদেশ থেকে ফোন করলে কথা বলার জন্য বাড়ির দোতালায় যান, সেখানে গিয়ে তিনি হারুন ও সোহেল মিলে তার বিভিন্ন প্রকার ফলজগাছে স্প্রে করছেন দেখতে পান। আয়শা বেগমের উপস্থিতি টের পেয়ে হারুন লাইট নিবিয়ে চলে যান। কিছুক্ষণ পরই স্পের গ্যাস আয়শা বেগমের ঘরে প্রবেশ করতে থাকে। বিষাক্ত স্পের গ্যাসে তার ঘরে প্রবেশ করে অনেকের শ্বাস কষ্ট বেড়ে যায়, পরের মঙ্গলবার তিনি বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ্য হয়ে পড়েন।

তিনি জানান, হারুন হাওলাদার গং ঘটনার দুই দিন আগে দুটি হাঁস পেরে পেলে, এর আগে ও বাড়ির বাউন্ডারী করার সময় বিভিন্ন ভাবে ক্ষতি করেন। এ ছাড়া ও পূর্বে তাদের একটি ২৬ লাখ টাকার গাড়ি তারা চুরি করেন, জোরপূর্বক তার অর্থে আনা বিদ্যুাৎতের খুঁটি থেকে বিদ্যুাৎ সংযোগ নেন, এ ছাড়া ও তার বাড়ির বাউন্ডারী উপর থেকে সে ওয়াল উঠিয়ে দোকান নির্মান করেন। তার অত্যাচারে বর্তমানে আয়শা আক্তার অতিষ্ঠ হয়ে উঠেন।

প্রত্যাক্ষদর্শী হাসিম জানান, পূর্ব থেকেই আয়শা মেম্বারের সাথে হারুনের দ্বন্ধ বিরাজ মান রয়েছে, দুজানের সাথে মামলা ও হয়েছে, হারুন দুষ্ট প্রকৃতির লোক। বর্তমানে যে ঘটনাটি ঘটিয়েছে, তা সত্যি দুঃখ্য জনক।

এ বিষয়ে অভিযুক্ত হারুন হাওলাদারের সাথে কথা বলেল তিনি সকল বিষয়গুলোই অস্বিকার করে কথা এড়িয়ে যান।

ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, আয়শা মেম্বার অভিযোগ করলে ঘটনাস্থাল গিয়ে আমি ঘটনাটি দেখেছি, বিষয়টি সত্যি দুঃখ্য জনক। তিনি উপযুক্ত বিচার পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital