বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভড়ঙ্গারচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রণালয়ের অনুদান

সজীব খান প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৩:০৭ পিএম
ভড়ঙ্গারচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রণালয়ের অনুদান

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ শাহমাহমুদপুর ইউনিয়নে ভড়ঙ্গারচর গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্থান পরির্দশন করে অসহায় জোসনা বেগমকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয়ের বরাদ্ধকৃত অর্থ থেকে ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার সরজমিনে গিয়ে ঘঁনাস্থল পরিদর্শন করে নগদ অনুদান ও ২০ কেজি চাল ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করেন তিনি।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং শান্তনা দিয়ে সর্তক হয়ে জীবন যাপন করার পরামর্শ প্রদান করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসরাম উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় রফিকুল ইসলাম বলেন ত্রাণমন্ত্রণালয় থেকে তাদের অনুদান প্রদান করা হয়েছে। ঘরের নির্মানের জন্য টিন দেওয়া হবে, অনুমোদ আসলেই সাথে সাথেই ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন দেওয়া হবে।

তিনি জানান, যে কোন দুর্যোগে ত্রাণমন্ত্রাণালয় মানুষের পাশে থেকে সেবা দিচ্ছে। সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য ত্রাণমন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছে, সরকারের নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।

উল্লেখ্য ১৫ এপ্রিল মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে । ভয়াবহ অগ্নিকান্ডে ঘর মালামালসহ পুড়ে গেছে পুরো ঘর ক্ষতি হয়েছে। এতে তাদের নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয়রা অগ্নিকন্ড নিয়ন্ত্রনে আনতে না পারায় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে ঘরে থাকা বাড়ির দলিল, টাকা পয়সা, জামা কাপড়সহ সকল কিছু পুড়ে ছাই হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital