শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৪:২৯ পিএম
কুমিল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত রাহাতুল ইসলাম বাঁধন নোয়াখালী জেলা পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাঁধন দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আহমেদ আলীর ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাশরা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।

ওসি আলমগীর হোসেন জানান, নিহত পুলিশ সদস্য রাতুল নোয়াখালী জেলায় কর্মরত থাকলেও সে সাসপেন্ড ছিলো। আজ রবিবার সকালে পূর্ব শত্রুরার জেরে স্থানীয় বাতেন ও আবুল হাশেমসহ ৩ থেকে ৪ জনকে কুপিয়ে আহত করে পুলিশ সদস্য বাঁধন ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুপুরে বাঁধনের বাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন। অভিযোগ আছে বাঁধন তার পেশাগত পরিচয়ের এলাকায় আধিপত্য বিস্তার করতো। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ ছিলো।

Model Hospital

রবিবার দুপুরের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় বাঁধন ঢাকা মেডিক্যালে মারা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, রাতুল বরখাস্ত অবস্থায় ছিলো। ঘটনার পর শুনেছি তার ও তার স্বজনদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ ছিলো। যে কারনে এলাকাবাসীও ক্ষিপ্ত। বিষয়টি তদন্ত করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital