বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের এম এম নুরুল হক উবি এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ শিক্ষককে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩, ৭:৩৩ পিএম
চাঁদপুরের এম এম নুরুল হক উবি এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ শিক্ষককে বহিষ্কার
চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়ীও অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ আরো ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের নকল করার অভিযোগে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ওই কেন্দ্রের কেন্দ্র সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, কক্ষ পরিদর্শক ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কুমার ভৌমিক ও তাজ উদ্দিন আহমেদ। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব।
মঙ্গলবার ২ মে কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে প্রত্যাহার করে নতুন করে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
এদিকে গত ৩০ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিম্মা এই কেন্দ্রে পরীক্ষা দিতে এসে পরীক্ষা চলাকালীন অজ্ঞান হয়ে পড়লে তাকে অন্য কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জ্ঞান ফিরে আসলে দেখে তার আঙ্গুলের স্বর্ণের আংটি নেই। এসময় ঐ ছাত্রীর মা সেলিনা বেগম অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে কিছুক্ষণ পরে কেন্দ্র সচিবকে বিষয়টি অবগত করেন। কিন্তু কোন ব্যবস্থা নেন নি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital