বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এসএসসি পরিক্ষা ৪ কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষকদের ভুলের মাশুল দিলেন কেন্দ্র সচিব

সজীব খান প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:৫৯ পিএম
চাঁদপুরে এসএসসি পরিক্ষা ৪ কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষকদের ভুলের মাশুল দিলেন কেন্দ্র সচিব

চাঁদপুর এসএসসি পরিক্ষা ৪ কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষকদের ভুলের মাসুল দিলেন কেন্দ্র সচিব।

২ মে কক্ষ পর্যবেক্ষকের ভুলের মাসুলের কারনে প্রত্যাহার হতে হয় তাকে। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে বিভিন্ন ভাবে সংবাদ প্রকাশিত হয়।

জানা যায় উল্লেখিত কেন্দ্রের অন্তর্ভুক্ত ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন তাদের নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মৌখিক ভাবে বহু নির্বাচনী প্রশ্নের কিছু উত্তর বলে দিলে তারা রচনামূলক খাতার পৃষ্ঠায় লেখে। যা কুমিল্লা শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স টিম দেখতে পায়। পরে তারা ঐ কক্ষের কক্ষ পর্যবেক্ষক ও পরীক্ষার্থী থেকে জেনে ঐ দুজন শিক্ষককে চিহ্নিত করে। এরপর বোর্ডে গিয়ে ঐ দুজন শিক্ষককে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তাদের অপরাধের কারণে কেন্দ্র সচিব কে ও অব্যাহতি দিয়ে নতুন করে কেন্দ্র সচিব নিয়োগের জন্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এস এস সি পরীক্ষা চাঁদপুর ৪ কেন্দ্রের কেন্দ্র সচিবকে বলেন, ঐ সময় আমি বহু নির্বাচনী প্রশ্ন হলে পাঠানোর পর রচনামূলক প্রশ্ন গোছানোর কাজে ব্যাস্ত ছিলাম ।

Model Hospital

তিনি আরো জানান পরীক্ষা শুরুর একদিন আগেই কক্ষপর্যবেক্ষকগন যাতে সঠিক ভাবে দায়িত্ব পালন করে তার জন্য নোটিশ প্রদান করেন।

উল্লেখ্য চাঁদপুর ৪ কেন্দ্রে প্র্রতিবছরই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। বিদ্যালয়ের সভাপতি মনজুুরুল হক শোয়েব সবসময় বিদ্যালয় ও চাঁদপুর ৪ কেন্দ্রটি সঠিক ভাবে পরিচালনার জন্য প্রধান শিক্ষককে দিক নির্দেশনা প্রদান করে আসছেন।

উল্লেখ্য এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএসসি পরিক্ষা চাঁদপুর ৪ কেন্দ্রের কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারী একজন সৎ, নিরপেক্ষ কেন্দ্র সচিব হিসেবে চাঁদপুরের সর্বস্তরের পরিচিতি রয়েছে। শিক্ষা অফিসার থেকে শুরু করে সবাই তার কাজের উপর সন্তুষ্ঠ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকলেই পরিক্ষার পূর্বে নিরপেক্ষ ভাবে পরিক্ষা শেষ করার জন্য কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital