বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরায় নিহত সেই স্কুলছাত্রের পরিবারের পাশে ডিএনসিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৪:০১ পিএম
রামপুরায় নিহত সেই স্কুলছাত্রের পরিবারের পাশে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। ঢাকার রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দীন ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়, রাস্তায় চালকদের অধিকতর সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না, ঢাকার রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলতে দেয়া হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির সকল গাড়িতেই আধুনিক জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন এবং নিয়মিত মনিটরিং করা হবে।

Model Hospital

আতিকুল ইসলাম বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি। কোনো কিছুর বিনিময়েই নিহত স্কুলছাত্রের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, মানবিক সহায়তা হিসেবে পরিবারটিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস একটি ছোট্ট চায়ের দোকানকে ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই দোকানটিকে ডিএনসিসির পক্ষ থেকে সুসজ্জিত করে দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।