সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে চেয়ারম্যান মেম্বার ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় দিন সম্পন্ন

সজীব খান প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:১৩ পিএম
চাঁদপুরে চেয়ারম্যান মেম্বার ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় দিন সম্পন্ন

চাঁদপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এক ব্যাচের দ্বিতীয় দিন সম্পূর্ন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলার দুটি ভ্যানুতে স্থাানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার বিষয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এনআইএলজির সহকারী পরিচালক কামরুনন্নাহার ও সদর উপজেলা প্রকৌশলী চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দিনব্যাপী প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণে চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দায়িত্ব নিয়ে কথা বলেন, জনগনের ভোটে নির্বাচিত সদস্যরা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করার বিষয়ে বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদী বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় তার আলোচনা করেন।

Model Hospital

এরআগে রবিবার সকাল ১০টায় এ মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনান। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজির) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুনুর রহমান।

অনুষ্ঠানে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৈশাদী ্ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, রামপুর ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ, মৈশাদী ইউপি সচিব সংকর আশ্চার্য, বাগাদী ইউপি সচিব শহিদুল আলমসহ ৭টি ইফনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।