শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাহাতলী উচ্চ বিদ্যালয়ের দ্রুত এডহক কমিটি করার উদ্যোগ নিবেন উপজেলা শিক্ষা অফিস

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:১৮ পিএম
সাহাতলী উচ্চ বিদ্যালয়ের দ্রুত এডহক কমিটি করার উদ্যোগ নিবেন উপজেলা শিক্ষা অফিস

২০১৬ সালের পর থেকে এ পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার সাহাতলী উচ্চ বিদ্যালয়ের নেই ম্যানেজিং কমিটি, নেই এডহক কমিটি, এ ভাবেই এ দীর্ঘ সময় চলছে সুনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি। যোগ্য অভিভাবকের কারেন জর্রাজির্ন ভাবে চলছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিষয়টি এখন পর্যন্ত দেখার কেউ নেই।

সাহাতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সোমবার কথা হয় জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণের সাথে, বিস্তারিত আলাপ চারিতায় বিদ্যালয়ের সার্বিক বিষয়ে আলোচনায় উঠে আসে, তিনি বিদ্যালয়ের বিষয়ে তেমন অবগত না থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলার জন্য বলেন।

২০ জুন কথা হয় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের সাথে তিনি জানান, সাহাতলী উচ্চ বিদ্যালয়ের কোন প্রকার কমিটি নেই এটা বাস্তব সত্য, এডহক কমিটি ছাড়াই এ পর্যন্ত বিদ্যালয়টি চলছে। করোনার পর চাঁদপুরের সকল স্কুলের কমিটি হলেও শুধু মাত্র সাহাতলী উচ্চ বিদ্যালয়টিই রয়েছে কমিটি বিহীন, চাঁদপুর সদর উপজেলা নিবার্র্হী কর্মকর্তা শিক্ষকদের ভেতন ভাতার কাগজে সাই দিয়ে দিয়ে আসছেন। সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীকে বিদ্যালয়ের এডহক কমিটি করার উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি কতটুকু নিয়েছে তা আমাদের জানা নেই। কমিটি ছাড়া কোন স্কুল চলতে পারেনা। কমিটি বিহীন বিদ্যালয় অসম্পূর্ন্ন থাকে। যবাব দিহীতার কোন মাধ্যম থাকেনা।

দ্রুত সাহাতলী উচ্চ বিদ্যালয়ের এহহক কমিটিসহ নিয়মিত কমিটির করার উদ্যোগে নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসারসহ কয়েকজন গনমান্যদের নিয়ে অতিদ্রুত এ বিষয়ে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এলাকার সবাইকে সহযোগীতা করার জন্য তিনি অনুরোধ করেছেন।

Model Hospital

সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী বিদ্যালয়ের কমিটি হোন সেটা তিনি চান।

উল্লেখ্য ২০১৬ সালের সাহাতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে রফিকুল ইসলাম খোকন মল্লিক বিজয়ী হওয়ার পর কমিটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়, শেষ পর্যন্ত বিষয়টি হাইকোট পর্যন্ত গড়ার। রফিকুল ইসলাম খোকন মল্লিক কমিটি নিয়ে হাইকোটে মামলা দায়ের করেন, সে মামলার কারন দেখিয়ে প্রধান শিক্ষক এখন পর্যন্ত এডহক কমিটি করার উদ্যোগ নেননি।

বিদ্যালয়ের সাবেক ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী দ্রুত এলাকার সুনামধন্য বিদ্যাপিঠের নিয়মিত কমিটি করার জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এদিকে দ্রুত বিদ্যালয়ের এডহক কমিটি করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসারের প্রতি কৃতষ্ণতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital