মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৯:১১ পিএম
ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
সত্য প্রকাশে অবিচল এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পন উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, সহ-সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মশিউর রহমান, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবালসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো.দেলোয়ার হোসেন বেলাল’র মায়ের জন্য দোয়া, অসুস্থ সাংবাদিকদেরসহ দৈনিক চাঁদপুর দিগন্তের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভা

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম
এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভা ডেকেছেন এটি ব্যতিক্রম। আমরা প্রশাসনকে এতো ব্যস্থ রাখতে চাই না। প্রশাসন সবার জন্য, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। যার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ড আছে তার যে অধিকার বাস্তবায়নের জন্য সরকার করবে।

তিনি আরো বলেন, এ সমাজে বসবাস করতে হলে, অনেক রকমের সমস্যা হবে তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সর্বোপরি প্রশাসন, বিরোধী দল ও হিন্দু সম্প্রদায়ের সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের ওপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।

Model Hospital

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা’র পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন এবার দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আমি বিভিন্ন রাজনৈতিক দল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতিসহ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, পুলিশ, আনসার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। পূজামণ্ডপ গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং স্বেচ্ছাসেবক দলের তৎপরতার কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। এবার কিছু স্থানে ডিজে গান বাজানো হয়েছে। সামনে কোনভাবে ডিজে গান চালানো যাবে না। এ বিষয়টি আপনারা দেখবেন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।