বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নির্বাচনী আচরণবিধি ভেঙে চেয়ারম্যান প্রার্থীর সর্বদলীয় নাগরিক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:১৫ পিএম
কচুয়ায় নির্বাচনী আচরণবিধি ভেঙে চেয়ারম্যান প্রার্থীর সর্বদলীয় নাগরিক সমাবেশ

প্রিয় চাঁদপুর রিপোর্ট : কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রায় দুই হাজার কর্মী-সমর্থকের নিয়ে সর্বদলীয় নাগরিক সমাবেশ করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ইসহাক সিকদারের আহবানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সর্বদলীয় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসহাক সিকদার পরপর দুই মেয়াদে ইউপি চেয়ারম্যান, তৃতীয়বারের মতো নির্বাচন করছেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী কৃষক লীগের সদস্য। ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লা আল মামুন।

তিনি মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ তুলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Model Hospital

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ ডিসেম্বর সোমবার বিতারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে সর্বদলীয় নাগরিক সভার ব্যানারে এক জনসভায় নির্বাচনী আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আচরণ বিধি লঙ্গন করে মানুষের কাছে ভোট চেয়েছেন। প্রতীক বরাদ্ধের আগেই বিভিন্ন জায়গায় পথসভা করে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নিজেকে আওয়ামী লীগ নেতা দাবী করে ভোটরদের বিভ্রান্ত করছেন। অথচ উক্ত ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়।

এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিতারা, কড়ইয়া এবং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, ১২ ডিসেম্বর বাচাই পর্বে ইসহাক সিকদারের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ অভিযোগটি এখন আমলে নেওয়া হচ্ছে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital