বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯:১৬ পিএম
ছেংগারচর পৌরসভায় টিসিবি পণ্য বিক্রি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ছেংগারচর পৌর মিলনায়তনে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন- পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

মো. আরিফ উল্যাহ সরকার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনও মানুষ কষ্টে থাকবে না। ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে।

মেয়র মো. আরিফ উল্যাহ সরকার বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও প্রভাব পড়েছে। ক্রেতাদের মাঝে বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে। এতে বাজারে হঠাৎ চাপ বাড়ে। স্বাভাবিকতা থাকলে দাম বাড়ার কোনও কারণ নেই।

Model Hospital

এ সময় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফাছেু উল্লাহ দজী, কাউন্সিলর শাহজাহান মোল্যা, মো. হারিছ খান, মো. সবুজ সরকার, মো. শাহজালাল মুফতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা পাটোয়ারী’সহ কাউন্সিলরবৃন্দ ও পৌসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।