বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুকে হত্যা আমাদের দেশের জন্য কলঙ্ক : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯:১৯ পিএম
বঙ্গবন্ধুকে হত্যা আমাদের দেশের জন্য কলঙ্ক : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শোকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব নুরুদ্দিন পাটোয়ারীর সভাপতিতে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন ও তাসলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের নেতা ইব্রাহিম মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবির হায়াত শিহাব, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী খান, মাশরুল খান তামিম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু তাহের প্রমুখ।

Model Hospital

নুরুল আমিন রুহুল এমপি বলেন, জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি। বঙ্গবন্ধু নিজে জানতেন তাকে হত্যা করা হতে পারে তবুও তিনি দমে যাননি। কারণ, তিনি বিশ্বাস করেননি এ দেশের মানুষ তাকে হত্যা করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে।

সাংসদ রুহুল বলেন, বঙ্গবন্ধুকে হত্যা আমাদের দেশের জন্য কলঙ্ক। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং উন্নত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।
তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ