বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথ্বুা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায়

ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম
ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন : এম এ হান্নান

“দলকে দ্বিধা বিভক্ত করবেন না। মিলেমিশে রাজনীতি করুন। দলকে শক্তিশালী করুন। এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন। না হয় আপনারাও স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত হবেন।” ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন।

তিনি আরো বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিন। “জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে জুলাই মাসে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের আশা আকাঙ্খার কথা ব্যক্ত হয়েছে।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

ফরিদগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, আলমগীর হোসেন পাটওয়ারী, মাসুদ আলম, আব্দুর রহমান, ফারুক আহাম্মেদ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামীম পাটওয়ারী, সাংগঠনিক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবায়েদ উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন জনি প্রমূখ।

Model Hospital

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’