সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে বিসিএসে উত্তীর্ণ ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মেয়র লিপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
হাজীগঞ্জে বিসিএসে উত্তীর্ণ ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মেয়র লিপন

৪২ তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় ৭জন উত্তীর্ণ শিক্ষার্থীদেও সাথে হাজীগঞ্জ পৌসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।

সাইফুল ইসলাম সিফাত : ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার ৭জন উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন হাজীগঞ্জ পৌসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।

আজ বুধবার বিকালে পৌর সভার শিশু পার্কে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ, প্যানেল মেয়র-২ আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ পৌর কাউন্সিলরসহ বিভিন্নি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তার অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানান।

এতে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবালুজ্জামান ফারুক, টিএলসিসির সদস্য শাহনাজ ঝর্না, ডা: সুমাইয়া বিনতে কবির, ডা: শান্ত সাহা, ডা: নুরুন্নবী জুয়েল, সদ্য উত্তীর্ণ হওয়া ওই ৭ জন শিক্ষার্থীরা হলেন হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির, একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা (অন্তু), টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার, বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।