বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা খোকা প্রধানিয়া সহ ৬ জনকে আটকের পর জেলা কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম
বিএনপি নেতা খোকা প্রধানিয়া সহ ৬ জনকে আটকের পর জেলা কারাগারে প্রেরণ

বিএনপির জামাতের হরতাল অবরোধের জ্বালাও পোড়াও ভাঙচুর ও নাশকতা মামলায় অনেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ চাঁদপুর মডেল থানা পুলিশ বিএনপি নেতা খোকা প্রধানিয়া সহ ৬ জনকে আটকের পর আদালতে প্রেরণ করে।

অবশেষে আদালত তাদের না জামির না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

পুলিশের হাতে আটক হওয়া বিএনপি নেতা খোকা প্রধানিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল হক প্রধানীয়ার ছেলে।

Model Hospital

খোকা প্রধাণিয়া ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমানে যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে খোকা প্রধাণিয়ার ভূমিকা ছিল অপরিসীম।

চাঁদপুরে বাবুরহাট ও বাগাদি ইউনিয়নে ভাঙচুর ও নাশকতা ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।

সেই মামলায় বুধবার দুপুরে আসামি দেখিয়ে-খোকা প্রধানিয়াকে আটকের পর কারাগারে পালন করা হয়েছে।

সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন শহর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি সহ বিএনপির ১৩ জন নেতাকে আটক করেছে পুলিশ।

বিএনপির হরতাল ও অবরোধে নাশকতা ঠেকাতে প্রতিদিন পুলিশের সাড়াশী অভিযান চলছে।

পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল করার জন্য জামায়েত বিএনপি একের পর এক হরতাল অবরোধ দিয়ে যাচ্ছে।

সারা বাংলাদেশের নয় চাঁদপুরেও অবরোধের সময় গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। নাশকতা ঠেকাতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital