শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:১০ পিএম
চাঁদপুর ৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল
করেন।
এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন বিকেল থেকেই শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এরপরে মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপ দপ্তর সম্পাদক অ্যাড.রনজিত রায় চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, চাঁদপুর ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডাঃ দীপু মনি ছাড়াও আরও ৬ জন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital