শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মরহুম তাজুল ইসলাম মুন্সির ১২ তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ পিএম
মরহুম তাজুল ইসলাম মুন্সির ১২ তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম এর বাবা মরহুম তাজুল ইসলাম মুন্সী ২০১১ সালের ৭ ডিসেম্বর বুধবার বিকেল পাঁচ টায় ঢাকা আয়শা মেমোরিয়াল হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরিবারের ৭ মেয়ে ও ২ ছেলেকে সহ অন্যান্য সবাইকে অশ্রু সাগরে ভাসিয়ে চলে গেছেন।

গতকাল ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার মরহুম তাজুল ইসলাম মুন্সির মৃত্যুর পর ১২ বছর পূর্ণ হল।

মরহুম তাজুল ইসলাম মুন্সী হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ুলি মুন্সি বাড়ির মরহুম মোহাম্মদ উল্লা মুন্সির ৬ ছেলে ও এক মেয়ের মধ্যে মরহুম তাজুল ইসলাম মুন্সী দ্বিতীয়। বাবা মায়ের একমাত্র আদরের দ্বিতীয় পুত্র মরহুম তাজুল ইসলাম মুন্সী।

যেমনি ছিলেন পরিবারের মাঝে আদরের। তেমনি এলাকায়ও ছিলেন বেশ প্রশংসনীয়, আমলি দ্বীনদার ব্যক্তি। ন্যায়-নীতি ও নিষ্ঠার সাথে যার ক্ষুদ্র দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের কেটেছে ৬০ বছর। তার জানাযায় নামাজে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Model Hospital

দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার নিজস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাব এর কার্যকারী সদস্য, মরহুম তাজুল ইসলাম মুন্সি ফাউন্ডেশন এর চেয়ারম্যান, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য, হাজীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি, আড়ুলি স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম এর বাবা মরহুম তাজুল ইসলাম মুন্সী।

মরহুম তাজুল ইসলাম মুন্সীরর দুনিয়ার জীবন কেটেছে আমল ও আখলাকের সাথে। আজানের ধবনি কানে আসার সাথে সাথে মসজিদের দিকে রওয়ানা হতেন তিনি।

সাদাসিধে জীবন যাপন করতে পছন্দ করতেন তিনি। তার বাড়ির মসজিদ আড়ুলি মুন্সিবাড়ি বাইতুল আমান জামে মসজিদে ইমাম ছুটিতে থাকলে বা ব্যস্ততার সময় তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

যার আযানের সুর ছিল মধুর। ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন, হাত মোসাফা করে হাসিমুখে কথা বলতেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital