বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মারক-স্তম্ভে মাউশি’র ডিজি’র পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:২৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মারক-স্তম্ভে মাউশি’র ডিজি’র পুষ্পস্তবক অর্পণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদ চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু স্মারক-স্তম্ভে ১৩ ডিসেম্বর (বুধবার) দুপুর ০২:০০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মাউশি’র পরিচালক (প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, প্রফেসর সোমেশ কর চৌধুরী (পরিচালক, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা), প্রফেসর ওয়াহিদুজ্জামান (উপ-পরিচালক, কলেজ-১), চাঁদপুর পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিপুল চন্দ্র বিশ্বাস (উপ-পরিচালক), চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইকবাল উর রহিম, রূপক রায় (সহকারী পরিচালক, মাউশি)সহ আরো অনেকে ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ডিজি মহোদয় কলেজ শিক্ষকদের সাথে মত-বিনিময় সভা করেন।

তিনি বর্তমান শিক্ষা কারিকুলাম বিষয়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Model Hospital

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।