বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাতের আঁধারে শীতার্তদের বাড়ি কম্বল হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম
রাতের আঁধারে শীতার্তদের বাড়ি কম্বল হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামের দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

এই মানুষগুলোকে খুঁজে বের করেছেন মতলব উত্তর উপজেলার একজন প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক যিনি উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক হিসেবে নিভৃতে কাজ করেন। তার প্রতি মতলব উত্তর উপজেলা প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলার একটি মানুষও যেনো এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান। তিনি বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আশেপাশের দরিদ্র শীতার্ত মানুষের জন্য কিছু করতে পারি তাহলে বাংলাদেশের কোনো মানুষ শীতের কারণে কষ্টে থাকবে না।

এর আগেও তিনি সকল কর্মকাণ্ডের জন্য জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি জনবান্ধব একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যা তার বিভিন্ন কর্মকাণ্ডের মাঝে ফুটে উঠেছে। জনগণের দায়িত্ব পালন করার জন্য সোচ্চার হয়ে কাজ করেন। জনসেবা তার নিকট রাতদিন কোন বাধা নয়। সকল কার্যক্রম এর উর্ধ্বে জনসেবাই যেন তার মূল নেশা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।