বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের ফরাজীকান্দিতে মুক্তিযোদ্ধ’৭১ স্মৃতি স্তম্ভে বিজয় দিবসের শ্রদ্ধা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫ পিএম
মতলবের ফরাজীকান্দিতে মুক্তিযোদ্ধ’৭১ স্মৃতি স্তম্ভে বিজয় দিবসের শ্রদ্ধা

মতলব উত্তর উপজেলার ফরজীকান্দিতে মুক্তিযুদ্ধ’৭১ স্মৃতিস্তম্ভে বিজয় দিবসে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।

১৬ ডিসেম্বর শনিবার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভে ফরাজীকান্দি ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধাগণ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, আলোর সন্ধানে যুব সংঘ, ছোট চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্মৃতিস্তম্ভে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

উল্লেখ্য,স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ফরজিকান্দি ইউনিয়নের ৫৫জনের নাম সম্বলিত আকর্ষণীয় একটি স্মৃতিস্তম্ভ নির্মঠু (১৫.১২.২২) করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদ গাজীর জ্যেষ্ঠ সন্তান গাজী গোলাম মোস্তফা সুমন।

মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত এই স্মৃতিস্তম্ভটি নির্মাণের পর স্থানীয় ফরাজীকান্দি ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধাগণ, তাদের পরিবার, স্থানীয় সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্মৃতিস্তম্ভে এসে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ফুলেল শ্রদ্ধা জানান।

Model Hospital

গাজী গোলাম মোস্তফা সুমন জানায়, আমার বাবা মুক্তিযোদ্ধা আলী আহমেদ গাজী ২০১৯ সালের নভেম্বর মারা যাওয়ার পর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করার তাগিদ থেকেই আমি ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করি।যাতে বছরের অন্তত দুইদিন স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জীবিত মুক্তিযোদ্ধারা ও মৃত মুক্তিযোদ্ধাদের স্বজনরা সকলে একসাথে হতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital