বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বছরের প্রথমদিনে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো নতুন বই

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:৩০ পিএম
বছরের প্রথমদিনে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো নতুন বই
চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত সারা দেশের ন্যায় একযোগে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।
এসময় অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের অবতারনা ঘটে।
সোমবার (১ জানুয়ারী) সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা বিনামূল্যে বই নিয়ে বাড়ী ফিরে। উক্ত বই বিতরণ উৎসব উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোঃ শামছুজ্জামান পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ মোস্তফা হাজী, ইকবাল হোসেন বাছির তালুকদার সহ অভিভাবক ও শিক্ষকমন্ডলী।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে বর্তমান সরকার, এ জন্য আমরা  সত্যি আনন্দিত।
এ সরকারের আমলেই শিক্ষার্থীরা সঠিক সময়ে বই হাতে পেয়েছে। নতুন নতুন বইয়ের ঘ্রান নিতে পারছে শিক্ষার্থীরা। এজন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital