মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচর পৌরসভায় মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ২:০৫ এম
প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচর পৌরসভায় মিলাদ ও দোয়া
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ঠ্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ জানুয়ারী বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্ত্বে যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, কাউন্সিলর সবুজ মিয়া, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, ১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া, ৭নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি আবুল বাশার, ৪ং ওয়ার্ড আওয়মীলীগের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, আওয়মীলীগ নেতা চাঁন মিয়া, সফিকুল ইসলাম, মনির হোসেন ভূইয়া, পৌর যুবলীগের সভাপতি আমিনুল বেপারি, যুবলীগ নেতা নাজমুল খান, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিক প্রধান, উপজেলা শ্রমীক লীগ নেতা শামীম প্রধান, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপনসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় প্রয়াত দিপু চৌধুরীরসহ সকলের জন্য দোয়া করা হয়েছে।
উল্লেখ্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২৮ নভেম্বর অসুস্থ্য হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবং ২রা ডিসেম্বর সন্ধ্যায় ইন্তেকাল করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।