মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিং ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৯:৫০ পিএম
বিং ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিং ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে মতলব দক্ষিণে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নারায়ণপুর পৌরসভার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর-হরিদাসপাড়া ও কালিকাপুর এলাকার দুই শতাধিক অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এইচএম আকতারউজ্জামন পলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও নারায়ণপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. সাখাওয়াত হোসেন প্রধান।

নারায়ণপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নাজমুল হাসান নিগার।

Model Hospital

উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক আলী হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা নাজিউর রহমান নাসিম, আরাফাত আলী শাওন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কার্যকরি সাইফুর রহমান চৌধুরী, মল্লিক মো. সালাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।